ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শশুড়রবাড়ীর স্বজনদের মারধরে শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক পিতার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক ভাবে ৫ বছর আগে পাশে এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সাথে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের সমাধানের জন্য আজ রাতে সালিসি বসেছিলো ছেলের বাবা নিহত আব্দুল হাকিমের বাড়িতে। এসময় দুই পক্ষের কথাকাটাটির এক পর্যায়ে ছেলে শামীমের শশুড়সহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছেলের শ্বশুর বাড়ির লোকজনদের সাথে পারিবারিক কহলের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে আব্দুল হাকিম (৫০) আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের উপস...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বন্ধুক সহ ২...
বেনাপোল বেনাপোল : যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়...
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মা...
বেনাপোল প্রতিনিধি : সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হি...

মন্তব্য (০)