ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবরে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নানা বিতর্কে জড়িয়ে পড়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।
সাম্প্রতিক সময়ে ঢাকার ক্লাব ক্রিকেটকে ঘিরে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এর পাশাপাশি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেনকে অপসারণ করা হয়েছে, যা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। এসব বিষয়কে সামনে রেখে শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা ডেকেছে বিসিবি।
সভায় সবচেয়ে গুরুত্ব পাবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দেওয়া চিঠি, যেখানে ক্লাব ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ঢাকা লিগ সম্পর্কেও কিছু সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজসহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচনায় থাকবে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেটি এখনও কাজ করছে। ইতোমধ্যে বিসিবির কয়েকজন পরিচালক সেই কমিটির সামনে হাজির হয়েছেন। তবে এই ইস্যুটি শনিবারের সভায় উঠবে কি না, সে বিষয়ে বিসিবি স্পষ্ট কিছু জানায়নি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভাটি শনিবার সকাল ১১টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা ভার্চুয়ালি যুক্ত হবেন।
স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...
স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...
স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

মন্তব্য (০)