• সমগ্র বাংলা

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা: চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন বৃদ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত ইদ্রিছ আলী শেখ ওরফে ইজ্জত আলী (৫৬) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসের ২৪ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জামালপুর এলাকার গোল্লারটেক (সম্মানীপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত ১২/১৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র-দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে ইদ্রিছ আলী শেখ ওরফে ইজ্জত আলীর ওপর হামলা চালায়।

হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

২৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে শিউলী বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

ওসি জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo