• সমগ্র বাংলা

পাবনায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের খ্রিস্টান পল্লীতে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী সবুজ মন্ডলকে আটক করে। 

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ফৈলজানা গ্রামের উপেন সরকারের মেয়ে মনীষা সরকার (২৫) নামে একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডলের (৩২) সাথে আট বছর পূর্বে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই সবুজ মনীষাকে শারীরিক এবং মানষিকভাবে নির্যাতন করতো বলে অভিযোগ। বুধবার সকালে সবুজ তার বাবা সুবল মণ্ডল মা পরিমণ্ডল মনীষাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, এ ব্যাপারে বুধবার রাতে চাটমোহর থানায় একটি হত্যা মামলা হলে সবুজকে গ্রেপ্তার দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে হয়েছে।

এদিকে সবুজ মন্ডলের পিতা সুবল মণ্ডল জানায়, আমার ছেলের বউ মনীষা ঢাকায় কাজ করতো। সম্প্রতি মনীষা শারীরিকভাবে অসুস্থ হলে আমার বড় ছেলের বাসায় রেখে সেখানে চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র নিয়ে আমার ছেলে সবুজ গত ২৭ মার্চ তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।

বুধবার (১ এপ্রিল) সকালে মনীষার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাই। সকাল ১১ টার দিকে সে মারা যায়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মনীষা অন্তঃসত্ত্বা ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে এ্যাবরশন করানো ওষুধ ব্যবহারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo