ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাজারে বাড়তি চাহিদার চাপ কমিয়ে ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মাঝে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায়ও যেন ফুয়েল কার্ড চালু করা যায় এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
ইতোমধ্যেই fuelpass. gov. bd নামে একটি ওয়েবপেইজ খোলা হয়েছে। বুধবার এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে।
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব সাইফুল ইসলাম এসব বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহেই ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু হবে। প্রথম দিকে মোটরসাইকেল চালকেরা এই পাস রেজিস্ট্রেশন করতে পারবেন। এই পাসের মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন তার হিসাব পাওয়া যাবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্...
নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...
নিউজ ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার কর...

মন্তব্য (০)