ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর বর্তমান জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) জন প্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০২৩ সালে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। সেসময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের মৃত মিরাজ উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)