• সমগ্র বাংলা

নওগাঁয় নারী আইনজীবীদের ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নারী আইনজীবীদের ফোরাম গঠন বিষয়ক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১এপ্রিল) দুপুরে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন সভা কক্ষে নওগাঁ বাস্তবায়ন সহযোগী সংস্থা আপোস ও  অ্যারোমা ইয়ৎ ওরগানাইজেশনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং জিএফ এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আপোসের নিবার্হী পরিচালক মোঃ এস এম সহিদুল আলম সভাপতিত্বে  প্রকল্প ও মতবিনিময় সভার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল।

আরো বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বেলাল হোসেন জুয়েল। সভায়নারী আইনজীবী মিনা বেগম, রওশন আক্তার বানু ঝরনা,   রাবেয়া আক্তার,  মৌসুমী আক্তার, নুসরাত-ই-আলম কেয়া, দেওয়ান জেসমিন চন্দ্রময়ী, কারিমা পারভীন, মৌসুমী আক্তার, মিনা খাতুনসহ ২০ জন নারী আইনজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মো: মজিবুর রহমান এবং মোছা: আরিফা খাতুন।

এছাড়া আরো ক্লান্তি শেষে, এরোমা ইয়্যত, লক্ষিকুল আদিবাসি ফোরামের নির্বাহী প্রধান, ম্যাব প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, জাতীয় মহিলা পরিষদের প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন নারী আইনজীবী ফোরাম গঠনের মাধ্যমে লিগ্যাল এইড সেবা প্রাপ্তিতে গতিশীল করা ও আন্ত:সম্পর্ক উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র নারীদের জন্য আইনি সুবিধা প্রদান করা সহজ হবে। তাই নারী আইনজীবী ফোরামকে গতিশীল করার কোন বিকল্প নেই বলে মনে করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo