ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হবে। এই সময়ে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ইপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, সামনে জরুরি সময়। গ্যাভির কাছ থেকে ২১.৯ মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। ইউনিসেফকে টিকার জন্য যে ৬০৪ কোটি টাকা দেয়া হয়েছে, সেইসব টিকা পাওয়ার পর গ্যাভিকে তা ফেরত দেওয়া হবে।
আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ আর ভ্যাকসিন পাঠিয়ে দেওয়ার কথা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ভ্যাকসিন সংক্রান্ত ফিল্ড লেভেলের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)