• খেলাধুলা

মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এগিয়ে গেলেন তিনি।

২০২৬ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে এই কৃতিত্ব গড়েন জাদেজা। নিজের সাবেক দলের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান তিনি, তুলে নেন শিবম দুবে ও সরফরাজ খানের দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

এর সুবাদে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭২, যা তাকে আইপিএলের ইতিহাসে নবম সর্বোচ্চ উইকেট শিকারির জায়গায় তুলে দিয়েছে। অন্যদিকে মালিঙ্গার উইকেট সংখ্যা ছিল ১৭০।

২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করে শিরোপা জেতেন জাদেজা। পরে ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে দীর্ঘ সময় খেলেন তিনি।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন এবং ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৬ মৌসুমের আগে নিলামের মাধ্যমে আবার রাজস্থান রয়্যালসে ফিরে আসেন জাদেজা। আর ফিরে এসেই প্রথম ম্যাচে এমন রেকর্ড গড়ে দারুণভাবে নিজের উপস্থিতি জানান দেন তিনি।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

  • company_logo