• সমগ্র বাংলা

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

এদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী।

বুধবার  (১ এপ্রিল )  দুপুরে  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও পুরুষকে কক্সবাজারের টেকনাফ উপজেলার  লম্বরী এলাকার  মোছাঃ মরিয়ম বেগমের বসত বাড়িতে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র  জোরপূর্বক আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ রাত দেড় টার সময়  র‌্যাবের চৌকস আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়িটি থেকে মোট ১৩ জন মানব পাচারের শিকার ভিকটিমদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন। এসময় ঘটনায় জড়িত  মোঃ সাইফুল (৩৮), মোঃ মালবিক কামাল (৪৬),  মোঃ ফাইসাল (২৭),  মোঃ জাফর (৩৬) এবং  মোঃ সাইফুল ইসলাম (২৪)কে পলাতক ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে। আসামিগণ সকলেই টেকনাফ থানা এলাকার বাসিন্দা। 

উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচারকারী চক্রের বাকি সদস্যদের ধরতেও র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান লে:কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo