• লিড নিউজ
  • জাতীয়

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে যা জানালেন মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা; থাকলে তা কী এবং না থাকলে এর কারণ কী।

উত্তরে আফরোজা খানম বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎ভারতীয় ভিসায় নতুন নিয়ম: আইভ্যাকে স্বয়ংক্রিয় অ্যাপয়েন্টমেন্ট

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্...

image

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি

নিউজ ডেস্কঃ বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও ব...

image

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা ...

image

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কো...

image

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম ম...

নিউজ ডেস্ক : দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার কর...

  • company_logo