• সমগ্র বাংলা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাক ও সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫। 

৩০ মার্চ সোমবার ভোররাত আড়াই টার সময় বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ অভিযান চালানো হয়। 

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৩০ মার্চ) ভোররাত অনুমান সোয়া ১  টার  সময়  র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প জানতে পারে যে, উখিয়া উপজেলার  বালুখালী ক্যাম্প-৮/ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪১ এলাকায় এক দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে বিপুল অস্ত্র ও সরঞ্জাম মজুদ করেছে। ওই তথ্যের ভিত্তিতে রাত অনুমান আড়াই টার সময় র‌্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় জনৈক সৈকত হোসেন বুলু (৪০) এর সেমিপাকা টিনশেড বসত ঘরে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  বুলু কৌশলে দরজা খোলা রেখে পালিয়ে যায়। এসময় পলাতক আসামির শয়নকক্ষের ভিতর ছাদের সিলিং (বিশেষ কায়দায় তৈরি মাচা) থেকে রঙিন প্রিন্টের কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় 

১  টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ টি বিদেশী পিস্তল, ৪  রাউন্ড রাইফেলের গুলি , ৪  রাউন্ড গুলি ভর্তি ১টি পিস্তলের ম্যাগাজিন, ৮৫  জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০ টি সামরিক বাহিনীর টুপি সদৃশ্য কম্বেট টুপি, ৩০  টি সামরিক হেলমেট, ১৫  টি বান্ডুলিয়ার, ৪০  জোড়া হ্যান্ড গ্লাভস, ৯৮ জোড়া বিশেষ মোজা উদ্ধার করা হয়। 

পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান  সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo