• খেলাধুলা

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন ঘানার কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তারা। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরপরই এ সিদ্ধান্ত আসে।

‎জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছিল। পুরো ম্যাচজুড়েই লড়াই করে ৮৮ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল আফ্রিকার দলটি। তবে শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঘানাকে।

‎শুধু এই ম্যাচ নয়, সাম্প্রতিক সময়েও ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জার্মানির বিপক্ষে হারসহ টানা চার ম্যাচে পরাজিত হয়েছে দলটি। চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। এর আগে গত নভেম্বরে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারতে হয়েছিল ঘানাকে।

‎ধারাবাহিক এই ব্যর্থতার জেরেই শেষ পর্যন্ত কোচ অটো আদ্দোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঘানার ফুটবল কর্তৃপক্ষ।

‎এক বিবৃতিতে জিএফএ জানায়, দলের জন্য অটো আদ্দোর অবদানের প্রতি তারা কৃতজ্ঞ। পাশাপাশি তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় দলের নতুন টেকনিক্যাল পরিকল্পনা ও কোচিং স্টাফ নিয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

‎৫০ বছর বয়সী অটো আদ্দো ২০২৪ সালের মার্চে দ্বিতীয় দফায় ঘানার দায়িত্ব নেন। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার অধীনেই ২০২২ সালের বিশ্বকাপে অংশ নেয় ঘানা।

‎কাতার বিশ্বকাপে ঘানা প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দেখায়। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।

‎সেই বিশ্বকাপে অটো আদ্দো ঘানার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েন।

‎পরবর্তীতে ২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে ঘানাকে আরও একটি বিশ্বকাপে পৌঁছে দিতে ভূমিকা রাখেন তিনি। তবে তার দ্বিতীয় মেয়াদের বড় ব্যর্থতা ছিল আফ্রিকা কাপ অব নেশনসের মূল পর্বে ঘানাকে তুলতে না পারা।

‎এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে ‘এল’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। আগামী ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। তবে সেই ম্যাচে ডাগআউটে অটো আদ্দো থাকছেন না। নতুন কোচের অধীনেই বিশ্বকাপ মিশন শুরু করবে ঘানা।

মন্তব্য (০)





image

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গ...

image

বিসিবির বোর্ড সভা শনিবার

স্পোর্টস ডেস্ক : বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

image

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংল...

image

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লিড নেওয়ার পরও থাইল্যান্ডের বিপক্ষে ...

image

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগ...

  • company_logo