ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি টিনের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় তামিম মিয়া (১৬) নামে এক কিশোর দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের দুবাই প্রবাসী রাফিক মিয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবি প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘরে আগুন দিলে এই ঘটনা ঘটেছে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে রাফিকের বসত ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই ঘরে থাকা তামিম দগ্ধ হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে অন্য বাড়িতে ছিলেন।
স্থানীয় লোকজন দ্রুত তামিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। এদিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেয়।
দমকল বাহিনীর দুটি ইউনিট সোয়া ১১ টা থেকে দিবাগত রাত সোয়া একটা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত তামিমের চাচা শওকত মিয়া বলেন, প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই নিয়ে তারা শত্রুতা করে আগুন দিয়ে থাকতে পারে। কয়েকদিন আগেও তারা আমাদের হত্যার হুমকি দিয়েছে এ ঘটনায় থানায় জিডিও করেছি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট আগুন লেগে থাকতে পারে। আগুনে তামিম নামের একজন কিশোর পুড়ে মারা গেছে।
তিনি বলেন, এছাড়া আগুনে দুটি টিনের ঘর, একটি মোটরসাইকেল, টিভি ফ্রিজ নগদ টাকাসহ বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আজমির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

মন্তব্য (০)