• জাতীয়

পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে আড্ডা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘদিনের প্রাণের প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। প্রায় আড়াইঘন্টা তিনি প্রেসক্লাবে অবস্থান করেন, সাথে নিয়ে নিয়ে আসেন স্কুল জীবনের চার বন্ধু ও রনাঙ্গনের সহযোদ্ধাকে। 

হাস্যজ্জল মুখে সকলের নাম ধরে ধরে ডেকে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। স্মৃতিচারণ করেন তার সাংবাদিকতা জীবনের। পাবনা প্রেসক্লাবের দীর্ঘ বছরের ঐতিহ্য তুলে ধরে স্মরণ করেন প্রয়াত সদস্যদের। সাংবাদিকতা ও নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে কথা বলেন তিনি। তার বন্ধুদের মুখে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। 

ঘনিষ্ঠ চার বন্ধুর কথাতে স্কুল জীবনের টিফিনের বাক্স থেকে মহান মুক্তিযুদ্ধের সময়ের ভয়াল দিনগুলোতে পালিয়ে থাকা, আঁধার রাতে অস্ত্র কাঁধে চাঁদের সাথে কথা বলতে বলতে মুক্তিযোদ্ধাদের হেটে যাওয়াসহ হাতিয়ার উঁচিয়ে যুদ্ধের সময়ের অস্ত্রের ঝনঝনানীর গল্প উঠে আসে এই আড্ডায়। উচ্চারিত হয় প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও সম্ভাবনার কথা। 

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে রোববার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা অবধি ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এসো মিলি প্রাণের টানে শীর্ষক অনুষ্ঠিত এই আড্ডা বৈঠক পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। প্রাণবন্ত এই আড্ডাতে কথা বলেন রাষ্ট্রপতি ও ক্লাবের সম্মানীত জীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মো. মুক্তার হোসেনসহ ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ। 

এ সময় ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি রুমী খন্দকার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লবসহ কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রেসক্লাব চত্বরে রাষ্ট্রপতি এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ক্লাবের বর্তমান সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম। 

এ সময় বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই আগমন উপলক্ষে নিরাপত্তার চাঁদর দিয়ে প্রেসক্লাবের আশপাশ ঢেকে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বি...

image

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্...

image

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টস: প্রধান...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ...

image

‎অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলে অর্থ পুরস্কারের ঘোষণা সরক...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে...

image

‎বাতিল হয়ে যাচ্ছে গণভোট অধ্যাদেশ, বিল আকারে উঠবে না সংসদে

নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্...

  • company_logo