ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার বিকেলে চন্দনাইশস্থ অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাও. মোঃ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীকে (আজকের বিজনেস বাংলাদেশ) সভাপতি ও সৈকত দাশ ইমনকে (বাংলাদেশ সমাচার) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মাও. মোঃ মোজাহেরুল কাদের ১৯৮৪ সালে এ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করায় তার সম্মাননা স্বরূপ তাকে একমাত্র উপদেষ্টা নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (দি ডেইলি বাংলাদেশ ডায়েরি), সহ-সভাপতি মোঃ ফায়জুল হক দস্তগীর (স্বদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরফাত হোসেন (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক (বাংলা টিভি) সহ-সাংগঠনিক সম্পাদক জনি আচাযর্য (দৈনিক ভোরের আকাশ) দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ) অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকি ইমন (স্টার বাংলা টিভি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী (আলোচিত কন্ঠ) প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা (দৈনিক সংবাদ দিগন্ত), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ছাদেক হোসাইন (গণমানুষের আওয়াজ) মনজুর মোর্শেদ (দেশ প্রতিদিন)।
এছাড়া আবদুর রাজ্জাক (প্রথম আলো) মুহাম্মদ এরশাদ ( আজাদী), আজিমুশ-শানুল হক দস্তগীর (আজকের পত্রিকা) শহীদুল ইসলাম (দৈনিক নিরপেক্ষ), মীর খালেদ মাহমুদ বাবর (বিটিভি চট্টগ্রাম), নয়ন দাশ (দৈনিক আলোচিত প্রতিদিন) মোঃ আমিনুর রহমান (দৈনিক অধিকরণ) নিয়াজুর রহমান (দৈনিক আজকের বাংলা) মোঃ মোকাম্মেল (জন দর্পন) আবদুল হাফিজ (সাপ্তাহিক মাইনী) মোঃ মোকতার (গণকণ্ঠ) কে কার্য নির্বাহী সদস্য করা হয়। ঘোষিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
সভায় বক্তারা বলেন, প্রতিটি উপজেলা ও থানার ন্যায় চন্দনাইশে ও কলম সৈনিকদের জন্য অত্যন্ত কষ্ট করে মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ১৯৮৪ সালে এ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেন। আর এ প্রেস ক্লাবের সদস্যরা যুগ যুগ ধরে সমাজের হাসি-কান্না, উন্নতি-অবনতি সকল ধরনের সংবাদ পরিবেশন করে দেশের অগ্রগতিতে ব্যাপক ভুমিকা পালন করছে। এবং দেশের কল্যাণে নিবেদিত হয়ে গ্রামীন সাংবাদিক সমাজ দায়িত্ব পালন করছে। বক্তারা আরো বলেন, সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ায় হবে চন্দনাইশ প্রেস ক্লাবের মূল লক্ষ্য। নব নির্বাচিত সদস্যগন এই প্রেস ক্লাবের একতা এবং ঐতিহ্যকে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেন । মতবিনময় সভায় প্রেসক্লাবের উন্নয়নে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...
নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...
নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...
জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব জামালপুরের উদ্যোগে ...

মন্তব্য (০)