• সমগ্র বাংলা

পাবনায় দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী করতেন তারা, অত:পর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : মোটা অংকের টাকা নিয়ে দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র ও জন্মসনদ তৈরী করতেন আকাশ হোসেন ও রাকিব হোসেন নামে দুই যুবক। বিষয়টি জানতে পেরে কৌশলে অফিসের দুজনকে দিয়ে তাদের কাছে জাল সনদ তৈরী করতে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ এরপর হাতেনাতে আটক করে দুইজনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার বেড়া পৌর সদরের মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায়।

রবিবার (২৯ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরেন মায়িশা খান। তিনি অভিযুক্ত রাকিব ও আকাশ কে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুইজন স্টাফকে সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসার জন্যে পাঠান এসি ল্যান্ড। এ সময় রাকিব কম্পিউটারের মালিক রাকিব জানায়, তারা ক্লাস এইট পর্যন্ত সার্টিফিকেট বানাতে পারে, কিন্তু এসএসসিরটা পাশের দোকান আকাশ কম্পিউটার থেকে করা যাবে।

আগে থেকেই ফোর্স নিয়ে রেডি অবস্থায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে মায়িশা খান দোকান দুইটাতে হানা দেন। অভিযানে দু'টি দোকানেই নকল সার্টিফিকেট তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। এ সময় দু'টি জন্মসনদ ও দু'টি সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করে নকল পাওয়া যায়।

পরে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ১৭০ ধারাতে (সরকারি অফিসের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী না হয়েও সংশ্লিষ্ট কতৃপক্ষের ইমপোস্টার হিসেবে কাজ করা) অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং রাকিব কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরে মায়িশা খান বলেন, আকাশের বাবা একজন কৃষক, পরিবারে ৮ জন নির্ভরশীল। আর রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক ও অসহায় হওয়ায়, তারা আর এমন অনৈতিক কাজ করবে না মর্মে মুচলেকা দেয়ায় তাদেরকে জেল দেয়া হয়নি। কিন্তু তারা কঠোর নজরদারিতে থাকবে। ভবিষ্যতে যারা এ ধরনের বা যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করবে, সকলকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo