ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। আজ (শনিবার, ২৮ মার্চ) সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি।
তার মরদেহ আগামীকাল (রোববার, ২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে এবং আগামী সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
নিউজ ডেস্কঃ বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস স্থা...
নিউজ ডেস্কঃ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে...
নিউজ ডেস্কঃ এক-এগারোর পটভূমি এবং সেই সময় পর্দার আড়ালে স...
নিউজ ডেস্কঃ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেনাবাহিন...
নিউজ ডেস্কঃ ঈদের ছুটি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন...

মন্তব্য (০)