ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মার্চ) রাত ৮ টার দিকে পৌর এলাকার চন্দেরবন এলাকায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বকশিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।
অভিযানে মাসুদ রানা মাতুন (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, অভিযানে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন &l...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নড়াইলে ঘুঁড়ি উড়াতে যেয়ে স্...

মন্তব্য (০)