• খেলাধুলা

র‍্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ ফুটবল দল দুঃসংবাদ পেল ফিফা র‍্যাংকিংয়ে। হালনাগাদ করা নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের অবস্থান এখন ১৮১ নম্বরে। 

অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে। আজ শনিবার প্রকাশিত হালনাগাদ ফিফা র‍্যাংকিংয়ে দলগুলোর এই উত্থান–পতন দেখা গেছে।

র‍্যাংকিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।

অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। গতকাল রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ডাচরা।

পর্তুগাল ও নেদারল্যান্ডসের এগোনোর বড় কারণ ব্রাজিলের পিছিয়ে পড়া। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে চলে গেছে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দলই।

র‍্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে অবশ্য আর কোনো পরিবর্তন নেই। এই চারটি স্থান যথাক্রমে দখল রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা ইতালি।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo