• সমগ্র বাংলা

মেলান্দহে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা সেতুর পাশ থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে তিনজনকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিলেন কয়েকজন বালু ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বালু ব্যবসায়ী মো. হামজা, মো. আলমগীর ও আনিছুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে চারটি মামলায় আরও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo