• লিড নিউজ
  • জাতীয়

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ সংস্থাটির গণতন্ত্রায়ণ প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় ৭৪টি দেশের নেতৃত্ব দিয়েছে। ২৬ মার্চ জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্য প্রাচ্যের ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে আইএলও-সহ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার গণতন্ত্রায়ণের দাবি উত্থাপন করেছে।

‎শতাব্দী প্রাচীন সংস্থা আই এল ও-এর গভর্নিং বডির অগণতান্ত্রিক ১০টি স্থায়ী সদস্যপদ বিলুপ্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সদস্য নির্বাচনের জন্য আইনগত প্রক্রিয়া শুরুর জন্য ৭৪টি দেশের নেতা হিসেবে বাংলাদেশ স্থায়ী মিশন জোর দাবি তুলে ধরে। ইতঃপূর্বে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ হতে এ দাবির নানা আইনগত বিষয় তুলে ধরে এটি সংস্কারের জন্য আলোচনাকে অ্যাজেন্ডাভুক্ত করার দাবি জানানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির চলতি অধিবেশনে বাংলাদেশ স্থায়ী মিশন গত ৪৩ বছর ধরে সংস্থাটিতে স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত না হয়েই ভোটাধিকারসহ নানা অধিকার ভোগ করতে থাকা দেশগুলোর তালিকা আইনগত উপায়ে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরুর দাবি উত্থাপন করে। বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইএলও’র ১৮৭টি দেশের মধ্যে ৭৪টি দেশ বাংলাদেশের দাবির প্রতি বৃহস্পতিবারের অধিবেশনে সমর্থন জানায়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের এ প্রস্তাব মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সকল সরকারের সম্মতিতে গৃহীত হয়। স্থায়ী মিশনের পক্ষে কাউন্সেলর ফজলে লোহানী ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করেন।

মন্তব্য (০)





image

১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে ...

image

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ড...

image

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ ক...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ...

image

পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ...

image

অস্ত্রের মুখে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে তি...

  • company_logo