• সমগ্র বাংলা

ফরিদপুরে “ফ্যামিলি কার্ড” প্রতারনার অভিযোগে যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : “ফ্যামিলি কার্ড” পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুর সদর উপজেলার উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগর গ্রামের কয়েকজন হত দরিদ্রের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। সে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগরের তমিজ উদ্দিনের পুত্র। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কোতয়ালী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম নামের ওই ব্যাক্তি, কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুসারে সাতশ থেকে হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে ফরিদপুর- ০৩ আসনের সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফের “হট লাইন” নম্বরে যোগাযোগ করেন স্থাণীয় এবং ভুক্তভোগীরা। অত:পর সাংসদের নির্দেশে হটলাইন নম্বর পরিচালনাকারীরা বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্ত ব্যক্তি এসময় অকপটে টাকা নেয়ার কথা স্বীকার করেন। না বুঝেই তিনি অন্যায় করে ফেলেছেন দাবী করে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, আর কখনোই এমন কাজ করবেন না। এসময় তিনি নি:শর্ত ক্ষমা চাইলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।

ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo