• সমগ্র বাংলা

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : চারদিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর। 

তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রটোকল অফিসারের দেয়া তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর ২টায় পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।

পরদিন ২৯ মার্চ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।

৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।

রাষ্ট্রপতি ৩১ শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ ...

image

ফরিদপুরে “ফ্যামিলি কার্ড” প্রতারনার অভিযোগে যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি : “ফ্যামিলি কার্ড” পাইয়ে দেয়ার...

image

নওগাঁয় একসাথে ১৭৫ শিল্পী নিয়ে শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার

নওগাঁ প্রতিনিধি:  স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবা...

image

কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নার...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য...

image

সকল প্রতিষ্টানকে উন্নয়নের আওতায় আনা হবে-এম,পি জসিম

চট্টগ্রাম প্রতিনিধি :  চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্...

  • company_logo