• সমগ্র বাংলা

দিনাজপুরের বিজিবির অভিযানে কোটি টাকা মুল্যের দুষ্প্রাপ্য মুর্তি এবং বেলে পাথরের শীলা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় অভিযানে চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মুল্যের প্রত্নতাত্ত্বিক দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মুর্তি এবং বেলে পাথরের শীলা মুর্তি উদ্ধারসহ ২ জন পাচারকারিকে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা।

কষ্টি পাথরের মুর্তি ওজন ৩০ দমশিক ৬০০ কেজি। ভূষিরবন্দর এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত  অবস্হায়  ১৬৪ দশমিক ৯০০ কেজি ওজনের বেলে পাথরের শীলা মুর্তি উদ্ধার করা হয়েছে । ২টি মুর্তির মধ্যে একটি উমাদেবী- মহেশ্বর এবং অন্যটি বিষ্ণু দেবতার।

বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের উদ্ধৃতি দিয়ে বিজিবি'র জন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশর সহযোগিতায় আজ ২৭ মার্চ মধ্যরাত থেকে ভোর  পর্যন্ত বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা চিরিরবন্দরে পৃথক স্হানে বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি মূর্তি এবং পরিত্যক্ত অবস্হায় বেলে পাথরের আরেকটি শীলা মুর্তি উদ্ধার করেছে। কষ্টি পাথরের মুর্তির ঘটনায় চিরিরবন্দরের পশ্চিম সাইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০) কে আটক করেছে তারা।

তিনি আরো জানান, প্রত্নতাত্ত্বিক ওই সম্পদ অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল আটক পাচারকারিরা। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা মুর্তির  আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।

উদ্ধারকৃত প্রত্নবস্তুসমূহ কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। “পুরাকীর্তি সংরক্ষণ আইন, ১৯৬৮” (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুব...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভু...

image

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানব...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরব...

image

মা‌নিকগ‌ঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়...

image

কক্সবাজারে আবাসিক হেটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উ...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার &q...

image

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের ক...

  • company_logo