• লিড নিউজ
  • জাতীয়

এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে: প্রতিমন্ত্রী অমিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বতর্মান সরকার আগামী এপ্রিল মাস পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

শুক্রবার (২৭ মার্চ) যশোরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে  ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি। বতর্মান সরকার আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এভাবেই কম বেশি সংকটের মধ্যে এগিয়ে যেতে হবে আমাদের। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। 

স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্র...

নিউজ ডেস্ক : এবারের স্বাধীনতা দিবসে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই দেশে ভালো থাকার অঙ্গিকার হ...

image

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পার...

image

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

নিউজ ডেস্ক : দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ...

image

অবৈধ তেলের কারবার ঠেকাতে জেলায় জেলায় ‘ভিজিলেন্স টিম’

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি খাতে...

image

মঈন ইউ ও মাসুদ উদ্দিনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত...

নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রায় ১৯ বছর আগে ‘ওয়ান ইলেভেন’ ঘটে। স...

  • company_logo