• সমগ্র বাংলা

জামালপুর শহরে মাদক, চুরি, ছিনতাই রোধে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরে মাদক কারবারী, মাদকসেবীদের ভয়াবহ উৎপাত, চুরি, ছিনতাই, ডাকাতিসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি ও শান্তি বিঘ্নকারী দুর্বৃত্ত ইমনেসহ অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে পৌর শহরের তিরুথা এলাকায় তিরুথা-জামালপুর শহর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের সদস্য ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য মিয়ার উদ্দিন মাস্টার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লাঞ্জু, মে. ফারুক হোসেন, নাকাটি মোল্লা বাড়ী এলাকার শফিকুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান, মো.মানিক মিয়া, রায়হান বাবু প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বামুনপাড়া, তিরুথা, রামনগর, নাকাটি আমাদের এই চার এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। প্রতিনিয়ত সেচ পাম্প, গরু-ছাগল, হাঁস-মুরগি চুরি হয়। ছিনতাই আর ডাকাতি মতো ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে। এর মুলে হচ্ছে মাদক। মাদক কারবারি ও মাদকসেবি হচ্ছে এই অপরাধের মুল।

সমাজ থেকে মাদকসেবি ও মাদক কারবারিদের চিরতরে নির্মূল করতে হবে। আর আমাদের এই চার এলাকার শান্তি বিঘ্নকারী দূর্বৃত্ত ইমনসহ সকল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo