• সমগ্র বাংলা

নীলফামারীতে এনসিপির তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর তিন নেতা দলত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের আয়োজিত আলোচনা সভায় এ যোগদানের ঘোষণা দেওয়া হয়। মো. খয়রাত হোসেন শাহ’র নেতৃত্বে এনসিপির নীলফামারী জেলা শাখা থেকে পদত্যাগ করে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জামায়াতে সদ্য যোগদানকারীরা হলেন- এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

যোগদান শেষে জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নতুন সদস্যদের স্বাগত জানান।

নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের আগমনে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo