• সমগ্র বাংলা

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, বিভিন্ন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ।  

উপজেলা প্রশাসনের আয়োজন ২৬ মার্চ প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে সরকারি কর্মকর্তারা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সংগঠণ, চাটমোহর পৌরসভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ব্যবসায়ী সমিতি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ, সাব রেজিস্ট্রিার কার্যালয়, ব্যাংক সমূহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। 

এরপর সকাল ৮টায় স্থানীয় বালুচর খেরার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মওলানা মোহাম্মদ আলী আছগার। তিনি শুভেচ্ছা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও রুহের মাগফেরাত কামনা করেন।

দিনের কর্মসূচিতে ছিল হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিশেষ দোয়া ও মোনাজাত।  

মন্তব্য (০)





image

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিউজ ডেস্ক : কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছ...

image

ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের ম...

image

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব: চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

image

চাটমোহরে জ্বালানি তেল প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার অফিসার ইনচার্জ কর...

  • company_logo