• লিড নিউজ
  • জাতীয়

নতুন এক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা: স্থানীয় সরকারমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন এক বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা করেন।

‎মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫-১৬ বছর গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল, তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’

‎তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রতি দেশের মানুষ আস্থাশীল।’

‎বিএনপির মহাসচিব বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধেরে ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’

‎তিনি বলেন, ‘আজকের একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আমাদের স্বাধীনতার আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।’

‎স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবো।’

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo