• লিড নিউজ
  • জাতীয়

‎রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‎আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটায় মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‎বিউগলের করুণ সুরে দেশের বীর সন্তানদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এরপর শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার। পরে ধারাবাহিকভাবে পুলিশের বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‎তিনি জানান, ভারতীয় পুলিশ ফোর্স ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার তিন আসামিকে গ্রেফতার করেছে।

‎সালাহউদ্দিন আহমদ জানান, আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo