• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

‎ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং দিনজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
‎
‎জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন।
‎
‎এছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে রেশম শিল্পের আধুনিকায়ন সংক্রান্ত করণীয় নির্ধারণে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
‎
‎সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
‎দিনের শেষভাগে বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হবে। সাধারণত বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা এগিয়ে আনা হয়েছে।
‎
‎এর আগে, মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেও দপ্তরে এসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। টানা দুই দিন সকাল ৯টায় তার উপস্থিতিতে সচিবালয়ের কার্যক্রমে ফিরে এসেছে পূর্ণ কর্মচাঞ্চল্য।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo