• সমগ্র বাংলা

নওগাঁয় অগ্নিকাণ্ডে সব হারানো দুই পরিবার পেলো সরকারি সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের কালীতলা (কাঠপট্টি) এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে সনাতন ধর্মীয় দুইটি পরিবারের চারটি ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে  গেছে। গত রোববার দিবাগত রাতে পুরাতন কাঠপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ওই দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকা মূল্যের ক্ষতি হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা জানার পর সোমবার স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। অগ্নিকান্ডে শহরের সাবেক অঞ্জনা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী প্রয়াত বিনয় বসাক (বেনু বসাক) এর দুই ছেলে বাবলু বসাক ও বলাই বসাকের টিন শেটের বাড়ি পুড়ে গেছে।

স্থানীয়রা জানান ওই দিন রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত টিনসেট নির্মিত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ছাউনি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু মুহূর্তেই ভস্মীভূত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষে থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তাৎক্ষণিক সহায়তার আওতায়
দুই পরিবারের মাঝে ২ব্যান্ডিল করে ৪ব্যান্ডিল টিন, ৪ প্যাকেট শুকনো খাবার, বস্ত্র হিসেবে কম্বল ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা ১৫হাজার টাকার দুই পরিবারের মাঝে তুলে দেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ মো: জাহিদুল ইসলাম ধলু। আগামীতে ঘর মেরামতের অর্থও দুই পরিবারের মাঝে প্রদান করা হবে।

এসময় নওগাঁ সদর থানার ওসি, নওগাঁ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের জহুরুল ইসলাম শ্যামল, কোহিনুর ইসলাম মিলি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, সাংগঠনিক সম্পাদক অমিয় সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামীতেও এই ধরণের সহায়তা প্রদান অব্যাহত থাকার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্য (০)





image

ইদে নওগাঁর পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভী...

নওগাঁ প্রতিনিধি: ইতিহাস আর ঐতিহ্যে ভরা নওগাঁ জেলা। ইদে নওগাঁ...

image

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

নিউজ ডেস্কঃ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত...

image

গোপালপুরে আল মুহাসানাহ ছাত্র পরিষদের আয়োজনে হিফজ সংবর্ধনা...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের উ...

image

সেবা প্রদানে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না- ফরিদপুরে প...

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...

image

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন...

  • company_logo