• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যাসিবাদ কায়েম নয়, এর থেকে উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির: রিজভী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষদগার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

‎রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‎রিজভী আহমেদ বলেন, 'কথা বললে কেউ গুম হবে না, সেই নিশ্চয়তা বর্তমান সমাজে আছে।'

‎ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'ফ্যাসিবাদ কায়েম নয়, বরং এর থেকে উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির।'

‎তিনি বলেন, 'এক দিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'

‎এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তালন ও শ্রদ্ধা নিবেদনসহ বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo