ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ প্রকৃতির বৈরিতা ডিঙিয়ে ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের ঐতিহাসিক চানমারি ঈদগাহ ময়দানে।
জামাত শুরুর আগে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। তিনি তার বক্তব্যে দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে বলেন, "আজকের এই আনন্দের দিনে আমার আহ্বান থাকবে—আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করি।"
সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, সাথে ছিল হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক এলাকায় খোলা মাঠের পরিবর্তে স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হয়।
নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে চিরাচরিত নিয়মে কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ফরিদপুরবাসী।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীত...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
ফরিদপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্...
কিশোরগঞ্জ প্রতিনিধি : ভোরের কুয়াশা কাটতে না কাটতেই জনসমুদ্রে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)