ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সুতি বলাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা সালিম আহমেদ। দীর্ঘ ১৭ বছর পর নিজ সংসদীয় আসনে এসে ঈদের নামাজ আদায় করেন আব্দুস সালাম পিন্টু, যিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও হাজারো মুসল্লী।
নামাজ শেষে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গনে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“অনেক বছর পর আপনাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করে সত্যিই আনন্দিত। ঈদ আমাদের ভাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। সবাই একসঙ্গে কাজ করলে গোপালপুরকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
জামাত উপলক্ষে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মুসল্লীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দীর্ঘদিন পর জনপ্রতিনিধির সঙ্গে ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে ছিল আলাদা উচ্ছ্বাস।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীত...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
ফরিদপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্...
কিশোরগঞ্জ প্রতিনিধি : ভোরের কুয়াশা কাটতে না কাটতেই জনসমুদ্রে...
ফরিদপুর প্রতিনিধিঃ প্রকৃতির বৈরিতা ডিঙিয়ে ফরিদপুরে যথায...

মন্তব্য (০)