• সমগ্র বাংলা

সৌদি আরবের সাথে মিল রেখে নওগাঁয় ঈদুল ফিতর উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াত শুরু হওয়ার আগেই পত্নীতলা উপজেলা ছাড়াও জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল করে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেন নারী ও শিশু কিশোররা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
 
নামাজ পড়তে আসা মেহেদী হাসান নামে স্থানীয় এক মুসল্লী বলেন ২০০০ সাল থেকে তারা পারিবারিক ভাবে উদযাপন করে আসছেন পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে প্রতিবছর লোক বাড়ছে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি।

ঈদের নামাজের ইমাম মাওঃ কামরুজ্জামান বলেন তিনি ১২বছর ধরে ইমামতি করছেন আজকে বাংলাদেশে শাওয়াল মাসের ১ তারিখ  অথচ বাংলাদেশের মানুষ মনে করে এখনো রমজান মাস আছে। সিয়াম রাখতে হবে রমজান মাসে শাওয়াল  মাসে তো ফরজ নয়, ঈদের দিনে সিয়াম রাখা হারাম তাই আমরা ঈদের দিনে সিয়াম রাখিনা, পহেলা তারিখে ঈদ করার কথা হাদিসে রয়েছে তাই আমরা ঈদের সালাত আদায় করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান এই ইমাম।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo