• লিড নিউজ
  • জাতীয়

ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার শেষে শনিবার (২১ মার্চ) সারাদেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

‎শুক্রবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

‎তিনি বলেন, ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও হয়তো কম হবে আবার কোথায় বেশি তবে সারাদেশেই বৃষ্টির সম্ভবনা আছে। এছাড়াও এই বৃষ্টির সাধারণত ১ ঘণ্টার বেশি সময় স্থায়ী হবে না।

‎তিনি আরও বলেন, দেশের ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের জেলাগুলোতে সকালে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে একটু বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটের দিকে বৃষ্টি হবে। 

‎এ সময় দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‎এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ (শনিবার) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ো আবহাওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মন্তব্য (০)





image

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক  : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতি...

image

জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের ‘দা...

image

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর হওয়ার আহ্বান আইজিপির

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিকের পরিচালকের...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্কঃ দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিট...

  • company_logo