• সমগ্র বাংলা

রংপুরে ঈদের নামাজ: নিরাপত্তা জোরদার,প্রস্তুতি সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে জেলার প্রধান ঈদের জামাত আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।এ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদের এই প্রধান জামাতে প্রায় ৫৫ থেকে ৬০ হাজার মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার(১৯ মাচ)সকালে জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, রংপুর নগরীর ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রতি বছরের মতো এবারও বৃহৎ পরিসরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন নগরীর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।

 

ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অজুখানার ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পৃথক পথ নির্ধারণসহ মুসল্লিদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া পুলিশ, র‌্যাব এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

রংপুর জেলায় এ বছর ৮উপজেলায় ১৪৮০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।তবে বৃষ্টির হবে আড়াই হাজার মসজিদে পবিত্র ঈদুল-ফিতরে নামাজ আদায় করবেন মসুল্লিরা।রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,রংপুর সিটির প্রশাসক মাহফুজ উন-নবী ডন ও বিভাগীয় কমিশনার মো:শহিদুল ইসলাম,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো:মজিদ আলী ও জেলা প্রশাসকের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলসহ প্রায় ৫৫-৬০হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন।তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় নগরীর কাচারী বাজার মডেল মসজিদে জামাত অনুষ্টিত হবে।

রংপুর জেলার ৮টি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত।রংপুর সদর,পীরগঞ্জ,মিঠাপুকুর,পীরগাছা,কাউনিয়া,বদরগঞ্জ,তারাগঞ্জ ও গঙ্গাচড়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।গুরুত্বপূর্ণ মোড় ও ঈদগাহ কেন্দ্রিক এলাকায় থাকবে বিশেষ নজরদারি। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।

 

এদিকে, আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদের জামাত নগরীর কাচারী বাজারস্থ মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।সেখানে দুই ধাপে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

শুধু প্রধান ঈদগাহ নয়, নগরীর বিভিন্ন স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুন্সিপাড়া ঈদগাহ, মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।অন্যদিকে বড়বাড়ি ঈদগাহ ও দামোদরপুর ছোট ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামাজ আদায় করা হবে। নগরীর ৩৩টি ওয়ার্ডে প্রায় ৮০টি ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে জামাত অনুষ্ঠিত হবে।

 

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, রংপুর জেলার ৮টি উপজেলায় মোট ১ হাজার ৪৮০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রায় আড়াই হাজার মসজিদেও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

 

ঈদের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

 

এ বিষয়ে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যাতে মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী ডন বলেন, “ঈদগাহ মাঠসহ নগরীর সব গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছি।”

 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, “নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদের দিন নগরজুড়ে আমাদের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।”

 

এদিকে,সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।হাসপাতাল,কারাগার,এতিমখানা ও শিশু পরিবারগুলোতে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর তাদের কাছে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন এবং আনন্দ ভাগাভাগি করতে পারবেন সবার সঙ্গে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ৩য় ধাপে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় ফল ব্যবসায...

image

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে যুবক...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন পাড়া...

image

অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামের সড়ক...

image

কালীগঞ্জে জুলাই শহিদের পরিবারের পাশে মানবিক হাত-ঈদের আগে ...

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কালীগ...

image

গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo