• সমগ্র বাংলা

নওগাঁয় গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় চালক ও হেলপার নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।  নিহতরা হলো, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন। আহত আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাণীনগর হতে ইট বোঝাই ট্রাক্টরে ইট নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আঘাতপ্রাপ্ত হলে রাণীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেে• প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হসপিটালে রেফার্ড করেন এবং কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মুঠোফোনে বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo