ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় একটি পুরাতন কোণ কার্টুন ও পলির গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বুধবার রাত ৮টার দিকে কালু ও সেইকুল মিয়ার মালিকানাধীন গোডাউনে আগুনের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পুরাতন কোণ কার্টুন ও পলির গোডাউনে হঠাৎ আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)