ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বের দায়িত্ব সামলাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের পক্ষ থেকে তাকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেবেন এবং সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই নতুন দায়িত্ব প্রদানের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাজের পরিধি আরও বিস্তৃত হলো। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কাজে সরকারের পক্ষ থেকে তাকেই মূল ভূমিকা পালন করতে দেখা যাবে।
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...
নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

মন্তব্য (০)