ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পাওয়া থেকে কেহই বঞ্চিত হবেন না। আঙ্গুল থেকে ভোটের কালী না মুছতেই প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুসারে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছেন। আর আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে প্রতিটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার যুদ্ধ শুরু করেছি। এই যুদ্ধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আসন্ন ইদে ধর্ম-বর্ণ নির্বিশেষে যেন প্রতিটি অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইদের আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইদের উপহার হিসেবে নগদ অর্থ, শাড়ী, থ্রি-পিচ ও হাজী রুমাল প্রদান করেছেন। সেই উপহারগুলো প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপহারের অর্থ দিয়ে অসহায় ও গরীব মানুষরা প্রয়োজনীয় ইদ সামগ্রী কিনে পরিবার নিয়ে ইদের আনন্দ উপভোগ করবেন। আগামীতেও প্রধানমন্ত্রী উপহার পাওয়া থেকে বাংলাদেশের কোন মানুষই বঞ্চিত হবেন না ইনশাল্লাহ। শুধু মাত্র আপনারা সবাই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও আর্শিবাদ করবেন।
বুধবার (১৮মার্চ) দুপুরে নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দু:স্থ ও গরীব জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ, শাড়ী, থ্রি-পিচ ও হাজী রুমাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু জানান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনের দু:স্থ ও গরীব মানুষদের জন্য ইদ উপহার হিসেবে নগদ ১০ লক্ষ টাকা এবং সিনথেটিক শাড়ী ৭শত পিস, থ্রী-পিচ ১শত পিস ও ৫০পিস হাজী রুমাল বরাদ্দ পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই উপহারগুলো সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় দুই উপজেলার প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি নওগাঁ-৬ আসনের সকল শ্রেণিপেশার মানুষকে অগ্রিম ইদ শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই সাংসদ।
রংপুর ব্যুরো : পানি সম্...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-...
ফরিদপুর প্রতিনিধি : ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাত...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বায়োজিন কসমেসিউটিক...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সাম...

মন্তব্য (০)