• সমগ্র বাংলা

জামালপুরে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদল নেতা রাজু আকন্দ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের রানীগঞ্জ বাজার গ্লোকজ ফ্যাক্টরী মোড়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপন প্রমুখ।

এ সময় দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যেকেই চাল, চিনি সেমাই ও দুধ দেওয়া হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তরা  বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করবে।

যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, প্রতি বছরের মতো এবারও আমি  নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি  এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo