• সমগ্র বাংলা

পাবনায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

চাটমোহর পৌর সদরের নতুন বাজার নিশিপাড়া মোড়ে একটি তেলের দোকানে এক লিটার পেট্রোল ১৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

মোটরসাইকেল চালকরা জানান, ওই দোকানে প্রচুর জ্বালানি তেল মজুদ রয়েছে। সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি করা হচ্ছে ১৫০ টাকায়। গতকাল মঙ্গলবার বেশ কয়েকজন মোটরসাইকেল চালক এমন অভিযোগ করলেন।

একাধিক সূত্র জানায়, নতুন বাজারের ওই দোকান থেকেই চাটমোহরের বিভিন্ন খুচরা দোকানে পাইকারী দামে পেট্রোল ও অকটেন বিক্রি করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ওই দোকানী জ্বালানী তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ভুক্তভোগিরা এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo