• সমগ্র বাংলা

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালচামট এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় সঞ্জয় সরকারকে। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪,১০০ টাকা। গ্রেফতারকৃতের নাম:সঞ্জয় সরকার (৪২)।  তার বাড়ি মধুখালী উপজেলায়। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সঞ্জয় সরকার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে র‌্যাবের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে র‌্যাব।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo