• লিড নিউজ
  • জাতীয়

ঈদে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
‎
‎মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার আগে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বাহির্গমন পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শুরু করেন তারা।
‎
‎এ সময় যাত্রীদের নিরাপত্তা, টিকিট বিক্রি, অতিরিক্ত ভাড়া আদায় ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
‎
‎আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo