ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (সোমবার, ১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘শুধু ইসির পক্ষে নারী কোটায় ৩৩ শতাংশ আসনের প্রস্তাবটি বাস্তবায়ন সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচনের কিছু ইতিবাচক দিক আছে। রাজনৈতিক দলের পক্ষ থেকে আচরণবিধি পরিপন্থী কাজ না করার আহ্বান জানানো হয়। পোস্টারবিহীন নির্বাচন কল্পনাতীত ছিল। এবার সেটিও সম্ভব হয়েছে দলগুলোর কারণে। রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘বর্তমান কমিশন শপথ নেয়ার পর নারী ভোটার বেড়েছে। ৬৪ জেলায় কার্যক্রম বাড়ালে নারী ভোটারের সংখ্যা আরও বাড়বে।’
নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...
নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

মন্তব্য (০)