• লিড নিউজ
  • জাতীয়

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেফতার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তাকারী হিসেবে যার নাম এসেছে, সেই ফিলিপ সাংমাও ভারতে ধরা পড়েছেন।

শনিবার পশ্চিমবঙ্গে রাজ্যের নদীয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে আটক করে বলে কলকাতা থেকে কূটনৈতিক সূত্রগুলো সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

ময়মনসিংহের হালুয়াঘাটের অধিবাসী ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, গোপন সূত্র খবর পেয়ে ফিলিপ সাংমাকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেন যে, তিনি ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেফতার এড়াতে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।

গ্রেফতারের পর ফিলিপ সাংমাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে সরকারের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক  : পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানে...

image

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মা...

image

হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বি...

image

১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নত...

image

‎নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা ...

নিউজ ডেস্কঃ সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পত...

  • company_logo