• সমগ্র বাংলা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং ক্রেতাদের জিম্মি করে চড়া দাম হাতিয়ে নিতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে-এমন সংবাদের ভিত্তিতে সুজানগরের চিনাখড়া বাজারে অভিযানে নামে আভিযানিক দল।

অভিযান চলাকালীন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে সটকে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেনের সন্ধান পায় আভিযানিক দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন , উদ্ধারকৃত তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহমুদ হাসান রনি আরও বলেন, একইদিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে ই.সি.জি মেশিন দিল...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নড়াইলে জেলা সমন্বয় কমিটির...

নড়াইল প্রতিনিধি : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নড়...

image

আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় আলুর বাম্পার ফলন...

image

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার প...

image

ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাত...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউন...

  • company_logo